আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৬৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৬৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি তার অন্তর কঠোর হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অভিযোগ করল। তখন তিনি বলেনঃ তুমি ইয়াতীমের মাথায় হাত বুলাবে এবং মিসকীনকে আহার করাবে।
(আহমাদ বর্ণিত, তার বর্ণনাকারীদের বর্ণনা সহীহ।)
(আহমাদ বর্ণিত, তার বর্ণনাকারীদের বর্ণনা সহীহ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3865- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رجلا شكا إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قسوة قلبه فَقَالَ امسح رَأس الْيَتِيم وَأطْعم الْمِسْكِين
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
হাদীসের ব্যাখ্যা:
হৃদয়ের কঠোরতা এক ধরনের মানসিক রোগ। এ ব্যধি মানুষকে সহজে আক্রমণ করতে পারে, কিন্তু মানুষ তা সহজে উপলব্ধি করতে পারে না। কোন কোন সময় উপলব্ধি করতে পারলেও তার অপকারিতা সম্পর্কে সঠিক আন্দাজ সে করতে পারে না। ফলে এ মারাত্মক রোগের প্রায়ই চিকিৎসা হয় না। ধীরে ধীরে রোগ বৃদ্ধি পায় এবং রোগীকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করে।
এ মারাত্মক রোগ দূর করার জন্য আল্লাহর রাসূল ﷺ ইয়াতীমকে ভালবাসতে বলেছেন। ইয়াতীমের মাথায় হাত বুলানোর অর্থ হল তাকে স্নেহ-মমতা করা, তার সাথে নরম ব্যবহার করা, তার হক আত্মসাৎ না করা, তার অভাব-অভিযোগ দূর করা, তার প্রয়োজন পূরণ করা ইত্যাদি। মিসকীনদেরকে খাওয়ানোর কথাও বলা হয়েছে। যে ব্যক্তি এ দুটো কাজ করে, সে মূলত প্রশস্ত মনের অধিকারী। মানুষের প্রতি ভালবাসা না থাকলে কোন মানুষ অন্যের উপকার করতে পারে না। তাই যে এ দুটো কাজ কর্তব্য জ্ঞান করে করতে থাকবে, আল্লাহ তার মনে মানুষের জন্য স্নেহ-মমতা সৃষ্টি করে দিবেন এবং অন্তরে অন্যের জন্য স্নেহ-মমতা সৃষ্টি হওয়ার অর্থ হল অন্তরের কঠোরতা দূর হওয়া।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)