আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৯৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জাহান্নাম থেকে কিছু লোক বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এক জাহান্নামী অপর জাহান্নামীকে বলবে, হে অমুক। তুমি কি আমাকে চিন? তখন সে বলবে, তুমি কে? সে বলবে: আমি ঐ ব্যক্তি, তুমি আমার নিকট অজুর পানি চেয়েছিলে এবং আমি তোমাকে তা দিয়েছিলাম। তখন সে (জান্নাতী) তার জন্য শাফা'আত করবে। ফলে, সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। অপর এক জাহান্নামী এক জান্নাতীকে বলবে: হে অমুক! তুমি কি আমাকে চিন? সে বলবে: তুমি কে? তখন সে বলবে: আমি ঐ ব্যক্তি, যাকে তুমি অমুক অমুক প্রয়োজন মেটাতে পাঠিয়েছিলে এবং আমি তোমার প্রয়োজন মিটিয়ে ছিলাম। ফলে, সে তার জন্য শাফা'আত করলে তার শাফা'আত কবুল করা হবে।
(ইবনে আবুদ দুনিয়া সংক্ষেপে ও ইবনে মাজা বর্ণনা করেন। ইবনে মাজার শব্দ পূর্বে বর্ণিত হয়েছে এবং ইস্পাহানী নিজ শব্দে বর্ণিত।
الوضوء - অজুর জন্য পাত্রে সংরক্ষিত পানি।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3999- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخرج خلق من أهل النَّار فيمر الرجل بِالرجلِ من أهل الْجنَّة فَيَقُول يَا فلَان أما تعرفنِي فَيَقُول وَمن أَنْت فَيَقُول أَنا الَّذِي استوهبتني وضُوءًا فَوهبت لَك فَيشفع فِيهِ ويمر الرجل فَيَقُول يَا فلَان أما تعرفنِي فَيَقُول وَمن أَنْت فَيَقُول أَنا الَّذِي بعثتني فِي حَاجَة كَذَا وَكَذَا فقضيتها لَك فَيشفع لَهُ فَيشفع فِيهِ

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا بِاخْتِصَار وَابْن مَاجَه وَتقدم لَفظه والأصبهاني وَاللَّفْظ لَهُ
الْوضُوء بِفَتْح الْوَاو وَهُوَ المَاء الَّذِي يتَوَضَّأ بِهِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, দুনিয়ার যিন্দেগীতে সৎকর্মশীল ব্যক্তিদের সাথে যে সম্পর্ক রক্ষা করে সে আখিরাতে ইনশাআল্লাহ ফায়দা হাসিল করবে। অবশ্য এ ফায়দা হাসিল করতে হলে ঈমান থাকতে হবে।

আফসোস! এসব ব্যাপারে যেরূপ মূর্খ লোক অনেক খোশ-চিন্তার মধ্যে রয়েছে সেরূপ অনেক বিদ্বান লোক কঠিন দ্বিধা-দ্বন্দের মধ্যে রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান