আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০২০
অধ্যায়ঃ শিষ্টাচার
অধ্যায়: শিষ্টাচার ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়।
লজ্জাশীলতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং অশ্লীলতা ও নিরর্থক কথা বলার প্রতি ভীতি প্রদর্শন
৪০২০. হযরত যায়িদ ইবনে তালহা ইবনে রুকানা (র) হতে মারফু সনদে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সকল ধর্মের মূলে রয়েছে সচ্চরিত্র এবং ইসলাম। আসলে সচ্চরিত্র হচ্ছে লজ্জাশীলতা।
(মালিক, ইবনে মাজা ও অন্যান্যগণ আনাস (রা) সূত্রে মারফুরূপে হাদীস বর্ণনা করেন। এতদ্ব্যতীত তিনি সালিহ ইবনে হাসান থেকে, তিনি মুহাম্মাদ ইবনে কা'ব কুরযী থেকে তিনি হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এরপর তিনি হাদীসটি উল্লেখ করেন।)
كتاب الأدب
كتاب الْأَدَب وَغَيره
التَّرْغِيب فِي الْحيَاء وَمَا جَاءَ فِي فَضله والترهيب من الْفُحْش وَالْبذَاء
4020- وَعَن زيد بن طَلْحَة بن ركَانَة يرفعهُ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لكل دين خلقا وَخلق الْإِسْلَام الْحيَاء

رَوَاهُ مَالك وَرَوَاهُ ابْن مَاجَه وَغَيره عَن أنس مَرْفُوعا وَرَوَاهُ أَيْضا من طَرِيق صَالح بن حسان عَن مُحَمَّد بن كَعْب الْقرظِيّ عَن ابْن عَبَّاس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكره

হাদীসের ব্যাখ্যা:

প্রত্যেক দীন তার অনুসারীদের মধ্যে কোন কোন বিশেষ গুণের বিকাশের চেষ্টা করে। ইসলাম তার অনুসারীদের মধ্যে 'হায়া' বা লজ্জা সৃষ্টি করার প্রত্যাশী। ইসলামের দৃষ্টিতে হায়া এক অমূল্য সম্পদ। আল্লাহ যাকে 'হায়া' দান করেছেন তাকে দীনের পরিপূর্ণ দৌলত দান করেছেন। যার মধ্যে হায়া রয়েছে সে নিজেকে ও তার দীনকে শয়তান ও তার অনুচরদের আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম। যখন শয়তান কোন মানুষকে বিপথগামী করতে চায়, তখন তাকে সর্বপ্রথম নির্লজ্জ করতে চেষ্টা করে। যখন শয়তান এ ব্যাপারে সফলতা অর্জন করে, তখন আল্লাহর বান্দাকে আল্লাহর অবাধ্য করার কাজে সহজে নিয়োজিত করে। লজ্জাহীন মানুষ যে কোন অন্যায়, অসঙ্গত ও অশ্লীল কাজ করতে পারে।

আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ অভিভাবক ও মওলা। তাঁর রহমত, নিয়ামত ও অনুগ্রহ ছাড়া মানুষ এক মুহূর্তের জন্যও বাঁচতে পারে না। তাই হায়ার ব্যাপারে আল্লাহ তা'আলার হক ও অধিকার তাঁর বান্দাদের উপর সবচেয়ে বেশি। আল্লাহর ফযল ও করম স্বরণ করে তাঁকে বেশি লজ্জা করা মানুষের উচিত। দুনিয়া ও আসমানের মালিকের সামান্যতম অবাধ্যতা করার ব্যাপারেও মানুষের লজ্জা করা কর্তব্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান