আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০১৯
অধ্যায়ঃ শিষ্টাচার
অধ্যায়: শিষ্টাচার ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়।
লজ্জাশীলতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং অশ্লীলতা ও নিরর্থক কথা বলার প্রতি ভীতি প্রদর্শন
৪০১৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আয়েশা! লজ্জা যদি কারো ভূষণ হয়, তবে সে একজন সৎলোক এবং অশ্লীলতা যদি কারো ভূষণ হয়, তবে সে একজন অসৎলোক।
(তাবারানীর সাগীর ও কাবীর গ্রন্থ এবং আবু শায়খ বর্ণিত। তাদের সনদ সূত্রে ইবনে লাহীয়া নামে একজন (বিতর্কিত) রাবী রয়েছেন এবং তাবারানীর অবশিষ্ট সনদসূত্র দলীলরূপে গ্রহণ করা যায়।)
كتاب الأدب
كتاب الْأَدَب وَغَيره
التَّرْغِيب فِي الْحيَاء وَمَا جَاءَ فِي فَضله والترهيب من الْفُحْش وَالْبذَاء
4019- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قلت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا عَائِشَة لَو كَانَ الْحيَاء رجلا كَانَ رجلا صَالحا وَلَو كَانَ الْفُحْش رجلا لَكَانَ رجل سوء

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَأَبُو الشَّيْخ أَيْضا وَفِي إسنادهما ابْن لَهِيعَة وَبَقِيَّة رُوَاة الطَّبَرَانِيّ مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান