আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৩৭. ইমাম তাবারানী (র) অন্ধ আবূ দাউদ সূত্রে বর্ণনা করেন। তিনি একজন বর্জিত বর্ণনাকারী। তিনি বলেন, হযরত বাবা' ইবনে আযিব (রা) আমার সাথে সাক্ষাৎ করেন। তিনি আমার হাত ধরেন এবং তিনি আমার চেহারা দেখে হাসেন। এরপর তিনি বলেনঃ আমি কেন তোমার হাত ধরেছি তা কি তুমি জান? আমি বললাম : না। তবে আমার ধারণা আপনি ভালোর জন্যই এ কাজ করেছেন। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) সাক্ষাতে আসেন এবং তিনি এরূপ করেন (যেমন আমি তোমার সাথে করলাম) পরে তিনি (নবী ﷺ বলেন : তুমি কি জান, কেন আমি এরূপ করলাম? আমি বললাম, না। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: দুইজন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে, হাত মেলায় (মুসাফাহা করে) এবং একে অন্যের চেহারার দিকে হাসিমুখে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাকায়, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই উভয়কে ক্ষমা করে দেওয়া হয়।
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4137- وروى الطَّبَرَانِيّ عَن أبي دَاوُد الْأَعْمَى وَهُوَ مَتْرُوك قَالَ لَقِيَنِي الْبَراء بن عَازِب فَأخذ بيَدي وصافحني وَضحك فِي وَجْهي ثمَّ قَالَ أَتَدْرِي لم أخذت بِيَدِك قلت لَا إِلَّا أنني ظَنَنْت أَنَّك لم تَفْعَلهُ إِلَّا لخير فَقَالَ إِن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَقِيَنِي فَفعل بِي ذَلِك ثمَّ قَالَ أَتَدْرِي لم فعلت بك ذَلِك قلت لَا قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِن الْمُسلمين إِذا التقيا وتصافحا وَضحك كل مِنْهُمَا فِي وَجه صَاحبه لَا يفْعَلَانِ ذَلِك إِلَّا لله لم يَتَفَرَّقَا حَتَّى يغْفر لَهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান