আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৩৮
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৩৮. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: দু'জন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে, একে অপরের হাতে হাত মেলায় (মুসাফাহা করে), তখন তাদের দু'আ কবল করা আল্লাহর হক হয়ে যায় এবং হাত বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তিনি তাদের ক্ষমা করে দেন।
(আহমাদ নিজ শব্দে, বাযযার ও আবু ই'আলা বর্ণনা করেন। মায়মূন মুরাদী ব্যতীত আমাদের সনদের সকল বর্ণনাকারীই বিশ্বস্ত। অনেকে এই হাদীসকে মুনকার হিসেবে তার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4138- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلمين التقيا فَأخذ أَحدهمَا بيد صَاحبه إِلَّا كَانَ حَقًا على الله عز وَجل أَن يحضر دعاءهما وَلَا يفرق بَين أَيْدِيهِمَا حَتَّى يغْفر لَهما
وَاللَّفْظ لَهُ
وَالْبَزَّار وَأَبُو يعلى ورواة أَحْمد كلهم ثِقَات إِلَّا مَيْمُون الْمرَادِي وَهَذَا الحَدِيث مِمَّا أنكر عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪১৩৮ | মুসলিম বাংলা