আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪০. হযরত হুযায়ফা ইবনে ইয়ামান (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: মু'মিন ব্যক্তি যখন অপর মু'মিন লোকের সাথে সাক্ষাৎ করে, তখন যেন সে তাকে সালাম দেয় এবং তার সাথে মুসাফাহা করে। এতে তাদের গুনাহ মরে যায়, যেমনিভাবে বৃক্ষের পাতা ঝরে পড়ে।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত। তবে বর্ণনাকারীগণ অভিযুক্ত কি-না তা আমার জানা নেই।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4140- وَعَن حُذَيْفَة بن الْيَمَان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمُؤمن إِذا لَقِي الْمُؤمن فَسلم عَلَيْهِ وَأخذ بِيَدِهِ فصافحه تناثرت خطاياهما كَمَا يَتَنَاثَر ورق الشّجر

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته لَا أعلم فيهم مجروحا
tahqiqতাহকীক:তাহকীক চলমান