আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৩৯
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৩৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর সাহাবীগণ পরস্পরে সাক্ষাৎ হলে মুসাফাহা (করমর্দন) করতেন, আর সফর থেকে এলে আলিঙ্গন করতেন।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4139- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ كَانَ أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا تلاقوا تصافحوا وَإِذا قدمُوا من سفر تعانقوا

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান