আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪৪. হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন। এক মুসলমান যখন অন্য মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে এবং তার সাথে মুসাফাহা (করমর্দন) করে, তখন তাদের গুনাহ ঝরে যায়। যেমনিভাবে গ্রীষ্মকালে বৃক্ষের শুকনা পাতা প্রচণ্ড ঝড়ে খসে পড়ে। আর তাদের গুনাহ ক্ষমা করা হয়, যদিও তা সমূদ্রের ফেনা-পুঞ্জের সমান হয়।
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4144- وَعَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمُسلم إِذا لَقِي أَخَاهُ فَأخذ بِيَدِهِ تحاتت عَنْهُمَا ذنوبهما كَمَا يتحات الْوَرق عَن الشَّجَرَة الْيَابِسَة فِي يَوْم ريح عاصف وَإِلَّا غفر لَهما وَلَو كَانَت ذنوبهما مثل زبد الْبَحْر
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن