আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪৫. হযরত ইবনে মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তাহিয়্যার (অভিবাদন) পূর্ণতা হল হাত ধরা (করমর্দন করা)।
(ইমাম তিরমিযী (র) অজ্ঞাতনামা এক ব্যক্তি সূত্রে এটি বর্ণনা করেন, এবং তিনি বলেন, হাদীসটি গরীব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4145- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَمام التَّحِيَّة الْأَخْذ بِالْيَدِ

رَوَاهُ التِّرْمِذِيّ عَن رجل لم يسمه عَنهُ وَقَالَ حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান