আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪২৬৫
অধ্যায়ঃ শিষ্টাচার
সময়কে গালি দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৬৫. ইমাম মালিক (র) সংক্ষিপ্তভাবে উক্ত হাদীসটি এরূপ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: "তোমাদের কেউ যেন এরূপ না বলে "কাল ধ্বংস হোক"। কেননা, কালের নিয়ন্ত্রণকারী স্বয়ং আল্লাহ্।"
كتاب الأدب
التَّرْهِيب من سبّ الدَّهْر
4265- وَرَوَاهُ مَالك مُخْتَصرا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يقل أحدكُم يَا خيبة الدَّهْر فَإِن الله هُوَ الدَّهْر