আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৮৫
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের মধ্যে মীমাংসা করার প্রতি অনুপ্রেরণা
৪২৮৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) আবু আইউব (রা)-কে বলেছেন: আমি কি তোমাকে একটি ব্যবসা সম্পর্কে অবহিত করব না? সে বলল: জ্বি-হাঁ। তিনি বলেনঃ কোন কাওম যদি বিপর্যয়ে জড়িয়ে
পড়ে তবে তুমি তাদের মধ্যে মীমাংসা করে দেবে। যখন তারা পরস্পর দূরে সরে যায়, তুমি তাদের কাছে টেনে নাও (অর্থাৎ পরস্পর মিলিয়ে দাও)।
(বাযযার ও তাবারানী বর্ণিত। তাবারানীর শব্দমালা এরূপ: আমি কি তোমাকে এমন একটি কাজ সম্পর্কে অবহিত করব না, যা করলে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সন্তুষ্ট হবেন? সে বলল: হাঁ, তখন তিনি বলেন, বিবাদ হলে মানুষের মাঝে মীমাংসা করে দাও এবং যখন তারা পরষ্পর দূরে সরে যায় তখন মিলন ঘটিয়ে দাও তাবারানী বর্ণিত। তবে তার শব্দমালা এমন: আমি কি তোমাকে এমন একটি কাজ সম্পর্কে অবহিত করব না, যা করলে আল্লাহ ও তাঁর রাসূল খুশি হন। সে বলল, অবশ্যই। তখন তিনি হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْإِصْلَاح بَين النَّاس
4285- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لأبي أَيُّوب أَلا أدلك على تِجَارَة قَالَ بلَى
قَالَ صل بَين النَّاس إِذا تفاسدوا وَقرب بَينهم إِذا تباعدوا

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ
وَعِنْده أَلا أدلك على عمل يرضاه الله وَرَسُوله قَالَ بلَى قَالَ صل بَين النَّاس إِذا تفاسدوا وَقرب بَينهم إِذا تباعدوا
رَوَاهُ الطَّبَرَانِيّ
وَعِنْده أَلا أدلك على عمل يرضاه الله وَرَسُوله قَالَ بلَى فَذكره
tahqiqতাহকীক:তাহকীক চলমান