আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৮৬
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের মধ্যে মীমাংসা করার প্রতি অনুপ্রেরণা
৪২৮৬. তাবারানী ও ইস্পাহানী (র) আবু আইউব (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, "আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে আবু আইউব! আমি কি তোমাকে এমন একটি সাদাকা সম্পর্কে অবহিত করব না, যা আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ) পসন্দ করেন? যখন পরস্পর একে অন্যের প্রতি ক্রোধান্বিত হয় এবং পরস্পর বিপর্যয়ে জড়িয়ে পড়ে, তখন উভয়ের মধ্যে মীমাংসা করে দেওয়া।
তাবারানী বর্ণিত। ইস্পাহানী নিজ শব্দে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সাবধান! আমি কি তোমাকে এমন সাদাকা সম্পর্কে অবহিত করব না, যা যথাযথ প্রয়োগে আল্লাহর ভালবাসা লাভ হয়? সে বলল, আমি বললাম: আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোন, তা কি? তিনি বলেন: পরস্পরের মধ্যে মীমাংসা করে দেওয়া কেননা, তা এমন একটি সাদাকা, যা যথাযথ প্রয়োগে আল্লাহর ভালবাসা অর্জিত হয়।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْإِصْلَاح بَين النَّاس
4286- وَرَوَاهُ الطَّبَرَانِيّ أَيْضا والأصبهاني عَن أبي أَيُّوب قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا أَيُّوب أَلا أدلك على صَدَقَة يُحِبهَا الله وَرَسُوله تصلح بَين النَّاس إِذا تباغضوا وتفاسدوا
لفظ الطَّبَرَانِيّ وَلَفظ الْأَصْبَهَانِيّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلك على صَدَقَة يحب الله موضعهَا قلت بِأبي أَنْت وَأمي قَالَ تصلح بَين النَّاس فَإِنَّهَا صَدَقَة يحب الله موضعهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান