আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৮৮
অধ্যায়ঃ শিষ্টাচার
যে ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করা সত্ত্বেও ক্ষমা করে না, তার প্রতি ভীতি প্রদর্শন
৪২৮৮. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা অন্যদের মেয়েদের ক্ষমা করবে, তাহলে অন্যরাও তোমাদের মেয়েদের ক্ষমা করবে। তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ। করবে, তাহলে তোমাদের সন্তানেরাও তোমাদের প্রতি সদাচরণ করবে। যে ব্যক্তি তার ভাইয়ের কাছে অস্ত্র কোষবদ্ধ অবস্থায় আসে, তার উচিত তাকে গ্রহণ করা, চাই সে অপরাধী হোক, কি নিরপরাধী। যদি সে তাকে গ্রহণ না করে, তবে সে আমার হাউযের নিকটেও আসতে পারবে না।
(হাকিম (র) সুয়ায়দ থেকে, তিনি কাতাদা (রা) থেকে। তিনি আবু রাফি' থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন: হাদীসটির সনদ সহীহ্।
[হাফিয মুনযিরী (র) বলেন): সুয়ায়দ ইবন আবদুল আযীয একজন অপরিচিত লোক। তাবারানী ও অন্যান্যগণ ومن اتاه اخوه ব্যতীত বাকী অংশ ইবন উমার (রা) থেকে উত্তম সনদে বর্ণনা করেন।
التفضل : ক্ষমা প্রার্থনা করা, ওযর পেশ করা।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يعْتَذر إِلَى الْمَرْء أَخُوهُ فَلَا يقبل عذره
4288- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عفوا عَن نسَاء النَّاس تعف نِسَاؤُكُمْ وبروا آبَاءَكُم تبركم أبناؤكم وَمن أَتَاهُ أَخُوهُ متنصلا فليقبل ذَلِك محقا كَانَ أَو مُبْطلًا فَإِن لم يفعل لم يرد عَليّ الْحَوْض

رَوَاهُ الْحَاكِم من رِوَايَة سُوَيْد عَن قَتَادَة عَن أبي رَافع عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ بل سُوَيْد هَذَا هُوَ ابْن عبد الْعَزِيز واه
وروى الطَّبَرَانِيّ وَغَيره صَدره دون قَوْله وَمن أَتَاهُ أَخُوهُ
إِلَى آخِره من حَدِيث ابْن عمر بِإِسْنَاد حسن
التنصل الِاعْتِذَار
tahqiqতাহকীক:তাহকীক চলমান