আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৮৯
অধ্যায়ঃ শিষ্টাচার
যে ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করা সত্ত্বেও ক্ষমা করে না, তার প্রতি ভীতি প্রদর্শন
৪২৮৯. হযরত জুওদান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের নিকট ক্ষমা প্রার্থনা করে অথচ সে তাকে ক্ষমা করে না, তার প্রতি প্রতারকের শাস্তি আরোপ করা হবে।
(আবু দাউদ এবং ইবন মাজা তাঁর মারাসীল গ্রন্থে দু'টি উত্তম সনদে বর্ণনা করেন। তবে ইবন মাজা (ব)-এর বর্ণনায় রয়েছে: তাঁর উপর প্রতারকের অনুরূপ পাপ বর্তাবে। তাবারানী আওসাত গ্রন্থে জারিব ইবন আবদুল্লাহ্ (রা) সূত্রে বর্ণিত। তার শব্দামালা এরূপঃ তিনি বলেন, "যে ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে অথচ সে তা ক্ষমা করে না, তার উপর প্রতারকের অনুরূপ পাপ বর্তাবে। আবু যুবায়র (র) বলেন: المكاس প্রতারক, যালিম টোল আদায়কারী।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يعْتَذر إِلَى الْمَرْء أَخُوهُ فَلَا يقبل عذره
4289- وَعَن جودان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اعتذر إِلَى أَخِيه الْمُسلم فَلم يقبل مِنْهُ كَانَ عَلَيْهِ مَا على صَاحب مكس

رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل وَابْن مَاجَه بِإِسْنَادَيْنِ جَيِّدين إِلَّا أَنه قَالَ كَانَ عَلَيْهِ مثل خَطِيئَة صَاحب مكس
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث جَابر بن عبد الله وَلَفظه قَالَ من اعتذر إِلَى أَخِيه فَلم يقبل عذره كَانَ عَلَيْهِ مثل خَطِيئَة صَاحب مكس
قَالَ أَبُو الزبير والمكاس العشار
tahqiqতাহকীক:তাহকীক চলমান