আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৯৩
অধ্যায়ঃ শিষ্টাচার
চোগলখুরী করার প্রতি ভীতি প্রদর্শন
৪২৯৩. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: চোগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না।
অন্য বর্ণনায় نمام শব্দের স্থলে قتات রয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিযী বর্ণিত।
হাফিয মুনযিরী (র) বলেন : القتات এবং النمام একই অর্থে ব্যবহৃত হয়। তবে কারো কারো মতে, النمام ঐ ব্যক্তিকে বলা হয় যে একদল লোকের মধ্যে অবস্থান করে এরপর তাদের কথা বাড়িয়ে অন্যের কাছে বলে। আর القتات ঐ ব্যক্তিকে বলে, যে মানুষের অজ্ঞাতসারে তাদের কথা কান পেতে শুনে, তারপর অন্যের কাছে বলে বেড়ায়।
كتاب الأدب
التَّرْهِيب من النميمة
4293- عَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يدْخل الْجنَّة نمام
وَفِي رِوَايَة قَتَّات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
قَالَ الْحَافِظ القَتَّات والنمام بِمَعْنى وَاحِد وَقيل النمام الَّذِي يكون مَعَ جمَاعَة يتحدثون حَدِيثا فينم عَلَيْهِم والقتات الَّذِي يتسمع عَلَيْهِم وهم لَا يعلمُونَ ثمَّ ينم

হাদীসের ব্যাখ্যা:

অপরের নিন্দা করা বা এক ব্যক্তির বিরুদ্ধে অপর ব্যক্তির কাছে মিথ্যা কথা বলা খুবই নিন্দনীয় অভ্যাস। মিথ্যা প্রচার, নিন্দাবাদ, মিথ্যা দোষারোপ প্রভৃতি সমাজে শত্রুতা ও সংঘাতের সৃষ্টি করে। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক মহব্বত ও ভালবাসার উপর প্রতিষ্ঠিত। বান্দার অন্তরে ঈমান ও অন্যের অমঙ্গল কামনা একত্র হতে পারে না। আল্লাহ নিন্দুক ব্যক্তিকে অপসন্দ করেন। নিন্দুক ব্যক্তি তার অপরাধের জন্য তওবা না করলে বেহেশতে যেতে পারবে না। নিন্দুক ব্যক্তির অন্তর অপরিষ্কার ও আবর্জনাপূর্ণ। অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে পাক-সাফ করে জান্নাতে দাখিল করতে পারেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান