আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৫১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং সাক্ষ্য দেয় যে, আমি আল্লাহর রাসূল, সে যেন মেহমানের জন্য তার ঘর উন্মুক্ত রাখে এবং তাঁর গুনাহের কথা স্মরণ করে কাঁদে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে, পরিণামে সে পুরষ্কৃত হবে, তাতে সে নিরাপত্তা লাভ করবে।
(তাবারানী, বায়হাকী তার যুহদ অধ্যায়ে বর্ণনা করেন।)
(তাবারানী, বায়হাকী তার যুহদ অধ্যায়ে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4351- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر وَيشْهد أَنِّي رَسُول الله فليسعه بَيته وليبك على خطيئته وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلْيقل خيرا ليغنم وليسكت عَن شَرّ فَيسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ فِي الزّهْد
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ فِي الزّهْد