আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৫৫
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৫৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি নিজের ক্রোধ দমন করবে, আল্লাহ্ তার থেকে আযাব দূরে রাখবেন। আর যে ব্যক্তি নিজ রসনাকে সংযত রাখবে, আল্লাহ্ তার ত্রুটি-বিচ্যুতি গোপন রাখবেন।
(তাবারানীর আওসাত গ্রন্থ ও আবু ই'আলা বর্ণিত। তবে তাঁর শব্দমালা এরূপঃ "যে ব্যক্তি তার রসনা নিয়ন্ত্রণে রাখবে, আল্লাহ্ তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার ক্রোধ দমিয়ে রাখবে, আল্লাহ তার থেকে আযাব দূরে রাখবেন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ্ তার তাওবা কবুল করবেন"।
বায়হাকী (র) মারফু' এবং আনাস (রা) থেকে মাওকুফ সূত্র বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4355- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من دفع غَضَبه دفع الله عَنهُ عَذَابه وَمن حفظ لِسَانه ستر الله عَوْرَته

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَأَبُو يعلى وَلَفظه قَالَ من خزن لِسَانه ستر الله عَوْرَته وَمن كف غَضَبه كف الله عَنهُ عَذَابه وَمن اعتذر إِلَى الله قبل الله عذره
رَوَاهُ الْبَيْهَقِيّ مَرْفُوعا وموقوفا على أنس وَلَعَلَّه الصَّوَاب

হাদীসের ব্যাখ্যা:

রাগ দমন করার অসংখ্য উপকারিতা এবং পুরস্কার রয়েছে। আল্লাহ তা'আলা তাঁর রাগ দমনকারী বান্দাকে বিভিন্নভাবে পুরষ্কৃত ও সম্মানিত করবেন। যে বান্দা তার রাগ দমন করবে এবং শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর বান্দাদেরকে লজ্জিত, অসম্মানিত করবে না বা তাদের কোনরূপ লোকসান করবে না, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর প্রত্যেক নেক বান্দা রাগ দমন করে আল্লাহর পক্ষ থেকে তাঁর নবী ﷺ কর্তৃক ঘোষিত ইনাম ও পুরস্কার লাভ করতে পারেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান