আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৭৭
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৭৭. হযরত আবু ওয়াইল (র) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ্ (রা) হতে বর্ণনা করেন যে, একবার তিনি সাফা পাহাড়ে আরোহন করেন। তখন তিনি নিজের জিহবা ধরেন এবং বলেনঃ হে জিহ্বা! তুমি উত্তম কথা বলবে লাভবান হবে এবং লাঞ্ছিত হওয়ার পূর্বেই তুমি অকল্যাণকর বাক্যালাপ থেকে নীরব থাকবে, এতে তুমি নিরাপত্তা লাভ করবে। এরপর তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: বনী আদমের বেশীর ভাগ গুনাহ তার রসনার কারণেই হয়ে থাকে।
(তাবারানী বর্ণিত। তার বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ। আবু শায়খের সাওয়ার অধ্যয়ের এবং বায়হাকী (র) উত্তম সনদে বর্ণনা করেন।)
(তাবারানী বর্ণিত। তার বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ। আবু শায়খের সাওয়ার অধ্যয়ের এবং বায়হাকী (র) উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4377- وَعَن أبي وَائِل عَن عبد الله رَضِي الله عَنْهُمَا أَنه ارْتقى الصَّفَا فَأخذ بِلِسَانِهِ فَقَالَ يَا لِسَان قل خيرا تغنم واسكت عَن شَرّ تسلم من قبل أَن تندم ثمَّ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَكثر خطإ ابْن آدم فِي لِسَانه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح وَأَبُو الشَّيْخ فِي الثَّوَاب وَالْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح وَأَبُو الشَّيْخ فِي الثَّوَاب وَالْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن