আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪৮৩
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৩. হযরত সাফওয়ান ইব্‌ন সুলায়ম (রা) থেকে বর্ণিত। একদা তিনি বলেন: ইয়া রাসূলাল্লাহ্। মু'মিন ব্যক্তি কি ভীরু হয়? তিনি বলেন: হাঁ। তাকে পুনরায় বলা হল: মু'মিন ব্যক্তি কি বখীল (কৃপণ) হয়। তিনি বলেন-এ হাঁ। আবার তাকে বলা হলঃ মু'মিন কি মিথ্যাবাদী হয়? তিনি বলেনঃ 'না।
(মালিক (র) এরূপ মুরসাল সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4483- وَعَن صَفْوَان بن سليم قَالَ قيل يَا رَسُول الله أَيكُون الْمُؤمن جَبَانًا قَالَ نعم
قيل لَهُ أَيكُون الْمُؤمن بَخِيلًا قَالَ نعم
قيل لَهُ أَيكُون الْمُؤمن كذابا قَالَ لَا

رَوَاهُ مَالك هَكَذَا مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

কাপুরুষতা ও কৃপণতা খুবই নিন্দনীয় চারিত্রিক দোষ। কামিল ঈমানের অধিকারী ব্যক্তি এ ধরনের দোষ থেকে মুক্ত থাকার চেষ্টা করে। আল্লাহ্ ও তাঁর রাসূলের মহব্বতে অনুপ্রাণিত ঈমানদারগণ কাপুরুষ এবং কৃপণ হতে পারে না। তবে মানবীয় দুর্বলতার কারণে কোন কোন ক্ষেত্রে এ ধরনের দোষও মুমিন ব্যাক্তির ভিতর পাওয়া যেতে পারে। কিন্তু মিথ্যা বলা এমন এক অপরাধ যা কোন ভাবেই তার চরিত্রে স্থান পেতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান