আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫১৫
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসলমানকে তাচ্ছিল্য করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকওয়া ব্যতীত কারো উপর কারো মর্যাদা নেই
৪৫১৫. হযরত জুনদুব ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ! আল্লাহ্ অমুককে ক্ষমা করবেন না, আল্লাহ্ বলেনঃ আমি তাকে ক্ষমা করব না -এর বিষয়ে কে শপথ করতে পারে? আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তোমার আমল নষ্ট করে দিলাম।
(মুসলিম বর্ণিত।)
(মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من احتقار الْمُسلم وَأَنه لَا فضل لأحد على أحد إِلَّا بالتقوى
4515- وَعَن جُنْدُب بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رجل وَالله لَا يغْفر الله لفُلَان فَقَالَ الله عز وَجل من ذَا الَّذِي يتألى عَليّ أَن لَا أَغفر لَهُ إِنِّي قد غفرت لَهُ وأحبطت عَمَلك
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم