আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫২৯
অধ্যায়ঃ শিষ্টাচার
চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫২৯. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সূর্য উদিত হয় এমন প্রত্যেক দিন আদম সন্তানের দান খয়রাত করা উচিত, জিজ্ঞাসা করা হলঃ ইয়া রাসূলাল্লাহ্। আমরা কোথা থেকে দান-খয়রাত করব? তিনি বলুেন: দান খয়রাতের অনেক পথ রয়েছে। তা হলঃ সুবহানাল্লাহ্, আল-হামদুলিল্লাহ্, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ্ বলা এবং সৎকাজের আদেশ দেওয়া, অসৎ থেকে নিষেধ করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারিত করা, বধিরকে কথা শোনান, অন্ধকে পথ দেখান, পথ অনুসন্ধানকারীর প্রয়োজনে তাকে পথ প্রদর্শন, ফরীয়াদকারীকে বিপদে সক্রিয়ভাবে সাহায্য করা, দুই হাত দ্বারা দুর্বলের বোঝা বহন করা এসব গুলোই তোমার পক্ষ থেকে সাদাকা তুল্য।
(ইব্ন হিব্বানের সহীহ্ গ্রন্থ এবং বায়হাকী সংক্ষেপে বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় বায়হাকী (র) বাড়িয়ে বলেছেন: তোমার ভাইয়ের সামনে হাস্যোজ্জল চেহারায় মুচকি হাসা সাদাকাতুল্য এবং মানুষের চলার পথ থেকে পাথর, কাটা ও হাড় অপসারণ করাও সাদাকা তুল্য এবং পথভোলা মানুষকে পথ প্রদর্শন করা সাদাকা তুল্য।)

كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4529- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ من نفس ابْن آدم إِلَّا عَلَيْهَا صَدَقَة فِي كل يَوْم طلعت فِيهِ الشَّمْس
قيل يَا رَسُول الله من أَيْن لنا صَدَقَة نتصدق بهَا فَقَالَ إِن أَبْوَاب الْخَيْر لكثيرة التَّسْبِيح والتحميد وَالتَّكْبِير والتهليل وَالْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر وتميط الْأَذَى عَن الطَّرِيق وَتسمع الْأَصَم وتهدي الْأَعْمَى وتدل الْمُسْتَدلّ على حَاجته وتسعى بِشدَّة ساقيك مَعَ اللهفان المستغيث وَتحمل بِشدَّة ذراعيك مَعَ الضَّعِيف فَهَذَا كُله صَدَقَة مِنْك على نَفسك
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ مُخْتَصرا وَزَاد فِي رِوَايَة وتبسمك فِي وَجه أَخِيك صَدَقَة وإماطتك الْحجر والشوكة والعظم عَن طَرِيق النَّاس صَدَقَة وهديك الرجل فِي أَرض الضَّالة صَدَقَة