আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৩০
অধ্যায়ঃ শিষ্টাচার
চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩০. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ মানুষের (শরীরে) তিনশত ঘাটটি জোড়া রয়েছে। কাজেই, তার প্রত্যেক জোড়ার জন্য দান-খয়রাত করা কর্তব্য। সাহাবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসুলাল্লাহ। কে তা করার সামর্থ্য রাখে? তিনি বলেলন: মসজিদে শ্লেষ্মা দেখে মুছে ফেলা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা (ইত্যাদিতে দান তুল্য সাওয়াব রয়েছে)। তুমি যদি তার সামর্থ্য না রাখ, তবে তোমার পক্ষ থেকে দুই রাক'আত যুহার সালাত আদায় যথেষ্ট হবে।
(আহমাদ নিজ শব্দযোগে, আবু দাউদ এবং ইব্ন খুযায়মা ও ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
(আহমাদ নিজ শব্দযোগে, আবু দাউদ এবং ইব্ন খুযায়মা ও ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4530- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فِي الْإِنْسَان سِتُّونَ وثلاثمائة مفصل فَعَلَيهِ أَن يتَصَدَّق عَن كل مفصل مِنْهَا صَدَقَة
قَالُوا فَمن يُطيق ذَلِك يَا رَسُول الله قَالَ النخامة فِي الْمَسْجِد تدفنها وَالشَّيْء تنحيه عَن الطَّرِيق فَإِن لم تقدر فركعتا الضُّحَى تجزي عَنْك
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا