আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৫৬
অধ্যায়ঃ শিষ্টাচার
বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫৬. মুসলিম (র)-এর এক বর্ণনায় আছে, তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে কুকুর মেরে ফেলার নির্দেশ দিতে শুনেছি। তিনি বলেন: তোমরা সর্বপ্রকার সাপ ও কুকুর মেরে ফেলবে, বিশেষত সাদা ডোরা বিশিষ্ট ও লেজকাটা সাপ মেরে ফেলবে। কেননা, এই দুই প্রকার সাপ চোখের জ্যোতি নষ্ট করে এবং গর্ভধারী নারীদের গর্ভপাত ঘটায়।
ইমাম যুহরী (র) বলেনঃ আমার মনে হয় উক্ত দুই প্রকার সাপের বিশেষ নির্দশন রয়েছে। আল্লাহ্ সর্বজ্ঞ।
সালিম (র) বলেন, আবদুল্লাহ্ ইবন উমার (রা) বলেছেন: এরপর আমরা যে সাপ-ই দেখতাম, তা মেরে ফেলতাম। ইতোমধ্যে আমি ঘরে বসবাস কারী একটি সাপকে তাড়া করলাম। ঐ সময় যায়িদ ইব্‌ন খাত্তাব এবং আবু লুবাবা (রা) আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। সাপকে তাড়া করতে দেখে তারা উভয়ে আমাকে বলেনঃ হে আবদুল্লাহ্! একাজ থেকে বিরত থাক। তখন আমি বললামঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন: তবে রাসূলুল্লাহ (ﷺ) ঘবে বসবাসকারী সাপ মেরে ফেলতে নিষেধ করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4556- وَفِي رِوَايَة لمُسلم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْمر بقتل الْكلاب يَقُول اقْتُلُوا الْحَيَّات وَالْكلاب واقتلوا ذَا الطفيتين والأبتر فَإِنَّهُمَا يلتمسان الْبَصَر ويستسقطان الحبالى
قَالَ الْأَزْهَرِي ونرى ذَلِك من سيمتهما وَالله أعلم
قَالَ سَالم قَالَ عبد الله بن عمر فَلَبثت لَا أترك حَيَّة أَرَاهَا إِلَّا قتلتها فَبَيْنَمَا أَنا أطارد حَيَّة يَوْمًا من ذَوَات الْبيُوت مر بِي زيد بن الْخطاب وَأَبُو لبَابَة وَأَنا أطاردها فَقَالَا مهلا يَا عبد الله فَقلت إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمر بقتلهن قَالَ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن ذَوَات الْبيُوت
tahqiqতাহকীক:তাহকীক চলমান