আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৬২
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৬২. হযরত আনাস ইব্ন মালিক (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিান বলেন, তোমরা আমার নিকট থেকে ছয়টি (উপদেশ) গ্রহগ কর, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। যখন তোমরা কথা বলবে তখন মিথ্যা বলবে না, যখন প্রতিশ্রুতি দেবে, তার খেলাফ করবে না এবং যখন আমানত রাখা হয়, তাতে খিয়ানত করবে না*।'
(আবু ইয়া'লা, হাকিম ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। 'সত্যবাদিতা’ অধ্যায়ে হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)


*এ হাদীসে কেবল তিনটি বিষয়ের উল্লেখ রয়েছে। অবশিষ্ট তিন এইঃ (১) তোমরা নিজেদের দৃষ্টি অবনমিত রাখবে, (২) তোমাদের হাত সংযত করবে এবং (৩) তোমাদের লজ্জাস্থানের হিফাযত করবে।
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4562- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تقبلُوا لي سِتا أتقبل لكم بِالْجنَّةِ إِذا حدث أحدكُم فَلَا يكذب وَإِذا وعد فَلَا يخلف وَإِذا ائْتمن فَلَا يخن الحَدِيث

رَوَاهُ أَبُو يعلى وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَتقدم فِي الصدْق
tahqiqতাহকীক:তাহকীক চলমান