আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৭৯
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বলতেনঃ হে আল্লাহ্। আমি আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় কামনা করছি। কেননা ক্ষুধা হচ্ছে নিকৃষ্টতম শয্যাসঙ্গী এবং আপনার কাছে খিয়ানত থেকে আশ্রয় কামনা করছি। কেননা, খিয়ানত হচ্ছে নিকৃষ্টতম বন্ধু (আভ্যন্তরীণ দোষ)।
(আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4579- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اللَّهُمَّ إِنِّي أعوذ بك من الْجُوع فَإِنَّهُ بئس الضجيج وَأَعُوذ بك من الْخِيَانَة فَإِنَّهَا بئست البطانة
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
যখন মানুষ ক্ষুধাকষ্টের মুখে পড়ে তখন তার নিদ্রা দূর হয়ে যায়। সে তখন ঘন ঘন পার্শ্ব পরিবর্তন করতে থাকে। এ অর্থেই ক্ষুধাকে 'শয্যাসাথী' বলা হয়েছে। আর খিয়ানত বা বিশ্বাসভঙ্গ সর্বদা লোক চক্ষুর অন্তরালে গোপনেই করা হয়ে থাকে-এর রহস্য কেবল খিয়ানতকারীরই জানা থাকে, এ জন্যে খিয়ানতকে 'গোপন অন্তরঙ্গ' বলে অভিহিত করা হয়েছে। ক্ষুধা এবং খিয়ানতের মত বস্তু থেকে রাসূলুল্লাহ ﷺ-এর আশ্রয় প্রার্থনা তাঁর কামালে- আবদিয়তেরই পরাকাষ্ঠা প্রদর্শন বলতে হয়। এটা নিঃসন্দেহে তাঁর অনন্য বৈশিষ্ট্য। এতে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)