আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৮০
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা বলেন, আমি কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হবঃ (এক) যে ব্যক্তি আমার নামে শপথ করে তা ভঙ্গ করেছে, (দুই) যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য খেয়েছে এবং (তিন) যে ব্যক্তি কোন শ্রমিক থেকে পুরোপুরি শ্রম আদায় করে নিয়ে তার পারিশ্রমিক পরিশোধ করেনি।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4580- وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله تَعَالَى ثَلَاثَة أَنا خصمهم يَوْم الْقِيَامَة رجل أعْطى بِي ثمَّ غدر وَرجل بَاعَ حرا فَأكل ثمنه وَرجل اسْتَأْجر أَجِيرا فاستوفى مِنْهُ الْعَمَل وَلم يوفه أجره
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ