আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৮১
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮১. হযরত ইয়াযীদ ইবন শুরায়ক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী (রা)-কে মিম্বরের উপর বসে খুতবা দানকালে বলতে শুনেছি, আল্লাহর কসম। আমাদের (আহলে বায়তের) কাছে আল্লাহর কিতাব এবং এ লিপিটির বিষয়াবলী ব্যতীত এমন কোন কিতাব নেই, যা আমরা পাঠ করে থাকি। এ বলে তিনি লিপিটি খুললেন। দেখা গেল যে, তাতে (দিয়াত ও যাকাতের) উটের বয়স এবং কিসাসের কিছু বিধি-বিধান লিখা রয়েছে। তাতে আরও লিখা রয়েছে যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল মুসলমানের নিরাপত্তা দান। (গ্রহণযোগ্যতা ও মানের দিক থেকে) অভিন্ন। একজন সাধারণ মুসলিমও এর সুযোগ নিতে পারে। যে ব্যক্তি একজন মুসলিমের প্রতিশ্রুতির অমর্যাদা করে, তার প্রতি আল্লাহ্, ফিরিশতাকুল ও সকল মানুষের অভিসম্পাত। কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তার কোন ফরয ও নফল ইবাদত গ্রহণ করবেন না।
(মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4581- وَعَن يزِيد بن شريك قَالَ رَأَيْت عليا رَضِي الله عَنهُ على الْمِنْبَر يخْطب فَسَمعته يَقُول لَا وَالله مَا عندنَا من كتاب نقرؤه إِلَّا كتاب الله وَمَا فِي هَذِه الصَّحِيفَة فنشرها فَإِذا فِيهَا أَسْنَان الْإِبِل وَأَشْيَاء من الْجِرَاحَات وفيهَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذمَّة الْمُسلمين وَاحِدَة يسْعَى بهَا أَدْنَاهُم فَمن أَخْفَر مُسلما فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا الحَدِيث

رَوَاهُ مُسلم وَغَيره

হাদীসের তাখরীজ (সূত্র):

يُقَال أَخْفَر بِالرجلِ إِذا غدره وَنقض عَهده
tahqiqতাহকীক:তাহকীক চলমান