আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৮৭
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৭. অপর একটি রিওয়ায়াতে. আছে, যে ব্যক্তি কোন সন্ধিবদ্ধ লোককে তার সন্ধি থাকা অবস্থায় হত্যা করেন, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাঁচশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি আবূ দাউদ ও নাসাঈর রিওয়ায়াতে ভিন্ন পাঠে বর্ণিত। হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4587- وَفِي رِوَايَة من قتل معاهدا فِي عَهده لم يرح رَائِحَة الْجنَّة وَإِن رِيحهَا ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ عِنْد أبي دَاوُد وَالنَّسَائِيّ بِغَيْر هَذَا اللَّفْظ وَتقدم

হাদীসের তাখরীজ (সূত্র):

قَوْله لم يرح قَالَ الْكسَائي هُوَ بِضَم الْيَاء من قَوْله أرحت الشَّيْء فَأَنا أريحه إِذا وجدت رِيحه وَقَالَ أَبُو عَمْرو لم يرح بِكَسْر الرَّاء من رحت أُرِيح إِذا وجدت الرّيح وَقَالَ غَيرهمَا بِفَتْح الْيَاء وَالرَّاء وَالْمعْنَى وَاحِد وَهُوَ شم الرَّائِحَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান