আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬১৫
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৫. হযরত আম্ম্ম ইবন জামূহ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি নবী(ﷺ)কে বলতে শুনেছেন। বান্দা নির্মল ঈমান লাভ করে না, যে পর্যন্ত না সে আল্লাহ তা'আলার উদ্দেশ্যে ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করে। যখন সে আল্লাহ (তাবারাকা ওয়া তা'আলা)-এর উদ্দেশ্যে ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করে, তখন সে আল্লাহ তা'আলার বিলায়াত বা বন্ধুত্বের অধিকারী হয়।
(আহমাদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে রাশীদ ইবন সা'দ নামক একজন (দুর্বল) রাবী আছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4615- وَعَن عَمْرو بن الجموح رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تَجِد العَبْد صَرِيح الْإِيمَان حَتَّى يحب لله تَعَالَى وَيبغض لله فَإِذا أحب لله تبَارك وَتَعَالَى وَأبْغض لله فقد اسْتحق الْولَايَة لله تَعَالَى

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَفِيه رشدين بن سعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান