আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬১৬
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৬. হযরত মু'আয ইব্‌ন আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দান করল, আল্লাহর উদ্দেশ্যে দান থেকে বিরত রইল। আল্লাহর উদ্দেশ্যে ভালবাসল, আল্লাহরই উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করল এবং আল্লাহর উদ্দেশ্যে বিবাহ করল, সে তার ঈমানের পূর্ণতা সাধন করল।
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি মুনকার। হাকিম (র) হাদীসটি উল্লেখ করে বলেন, এর সনদ সহীহ। বায়হাকী প্রমুখ ও হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4616- وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعْطى لله وَمنع لله وَأحب لله وأنكح لله فقد اسْتكْمل إيمَانه

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث مُنكر وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَالْبَيْهَقِيّ وَغَيرهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৬১৬ | মুসলিম বাংলা