আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬১৮
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৮. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ)-এর কাছে উপবিষ্ট ছিলাম, এসময় তিনি বললেন, ইসলামের কোন বন্ধনটি (আসলটি) সবচেয়ে মযবূত। তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, সালাত। তিনি বললেন, ভাল আমল বটে, তবে এটা আমার সেই উদ্দিষ্ট বিষয়টি নয়। তাঁরা বললেন, রামাযানের সাওম পালন। তিনি বললেন, ভাল আমল বটে, তবে এটাও আমার সেই উদ্দিষ্ট বিষয় নয়। তাঁরা বললেন, জিহাদ। তিনি বললেন, ভাল আমল বটে, তবে এটাও আমার উদ্দিষ্ট বিষয় নয়। অতঃপর তিনি বললেন, ঈমানের সবচেয়ে সুদৃঢ় বন্ধন হল, আল্লাহর উদ্দেশ্যে তোমার ভালবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে তোমার বিদ্বেষ পোষণ করা।
(আহমাদ ও বায়হাকী উভয়ে হাদীসটি লায়স ইবন আবূ সুলায়মের সূত্রে বর্ণনা করেছেন এবং তাবারানী হাদীসটি হযরত ইবন মাসউদ (রা)-এর সূত্রে সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4618- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ كُنَّا جُلُوسًا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَي عرى الْإِسْلَام أوثق قَالُوا الصَّلَاة
قَالَ حَسَنَة وَمَا هِيَ بهَا قَالُوا صِيَام رَمَضَان
قَالَ حسن وَمَا هُوَ بِهِ قَالُوا الْجِهَاد
قَالَ حسن وَمَا هُوَ بِهِ قَالَ إِن أوثق عرى الْإِيمَان أَن تحب فِي الله وَتبْغض فِي الله

رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة لَيْث بن أبي سليم وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث ابْن مَسْعُود أخصر مِنْهُ

হাদীসের ব্যাখ্যা:

ঈমানদার ব্যক্তির আমল ও অবস্থা তখনই স্থায়ী ও প্রাণবন্ত হতে পারে যখন তার লেন-দেন, কাজকর্ম, প্রেম-ভালবাসা এবং শত্রুতা প্রবৃত্তির আহ্বানের পরিবর্তে স্রষ্টার আদেশের আনুগত্যের ভিত্তিতে হয়ে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান