আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬২৬
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় অবধারিত সত্য (এক) ইসলামে যার অংশ রয়েছে, তাকে আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তির মত করবেন না, যার কোন অংশ নেই। (দুই) আল্লাহ তা'আলা যার দায়িত্ব নেন, তার উপর অন্য কাউকে অভিভাবকত্ব করতে দেবেন না। (তিন) কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালবাসলে (কিয়ামতের দিন) সে তাদের সাথেই পুনরুত্থিত হবে।
(তাবারানী তাঁর 'আস-সাগীর' ও 'আল-আওসাত' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং
তাঁর আল-কাবীর গ্রন্থে হাদীসটি হযরত ইবন মাসউদ (রা)-এর সূত্রে উল্লেখ করেছেন।)
(তাবারানী তাঁর 'আস-সাগীর' ও 'আল-আওসাত' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং
তাঁর আল-কাবীর গ্রন্থে হাদীসটি হযরত ইবন মাসউদ (রা)-এর সূত্রে উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4626- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث هن حق لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وَلَا يتَوَلَّى الله عبدا فيوليه غَيره
وَلَا يحب رجل قوما إِلَّا حشر مَعَهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِإِسْنَاد جيد وَرَوَاهُ فِي الْكَبِير من حَدِيث ابْن مَسْعُود
وَلَا يحب رجل قوما إِلَّا حشر مَعَهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِإِسْنَاد جيد وَرَوَاهُ فِي الْكَبِير من حَدِيث ابْن مَسْعُود