আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬২৭
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তিনটি বিষয়ে আমি শপথ করছি (যে, এগুলো অবধারিত সত্য)। (এক) ইসলামে যার অংশ রয়েছে, তাকে আল্লাহ তা'আলা সেই ব্যক্তির মত করবেন না, যার কোন অংশ নেই। ইসলামের অংশ তিনটি: সালাত, সাওম ও যাকাত। (দুই) আল্লাহ্ তা'আলা দুনিয়াতে কোন বান্দার দায়িত্ব গ্রহণ করলে কিয়ামতের দিন তার উপর কাউকে অভিভাবকত্ব করতে দেবেন না। (তিন) কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালবাসলে আল্লাহ তা'আলা তাকে (কিয়ামতের দিন) তাদের সাথেই রাখবেন.........।
(আহমাদ হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4627- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة أَحْلف عَلَيْهِنَّ لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وأسهم الْإِسْلَام ثَلَاثَة الصَّلَاة وَالصَّوْم وَالزَّكَاة وَلَا يتَوَلَّى الله عبدا فِي الدُّنْيَا فيوليه غَيره يَوْم الْقِيَامَة وَلَا يحب رجل قوما إِلَّا جعله الله مَعَهم الحَدِيث

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান