আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮৯৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৫. হযরত বারা ইবন (আযিব) (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার মনের চাহিদা পূর্ণ করে, পরকালে তার মাঝে ও তার কাঙ্ক্ষিত নিয়ামতসমূহের মাঝে দূরত্ব সৃষ্টি হবে, যে ব্যক্তি স্বাচ্ছন্দ্যশালীদের ভোগ-বিলাসের প্রতি তার দু'চক্ষু সম্প্রসারিত করে, সে উর্ধ্ব জগতে লাঞ্ছিত হবে এবং যে ব্যক্তি কষ্টকর জীবিকার উপর নিরুদ্বেগ ধৈর্যধারণ করে, আল্লাহ্ তাকে তার ইচ্ছা অনুযায়ী
ফিরদাউস-এ স্থান দেবেন।
(তাবারানী 'আল-আওসাত' ও 'আস-সাগীর' গ্রন্থদ্বয়ে ইসমাঈল ইবন আমর আল বাজালী সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী। ইস্পাহানীও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন: "সে ঊর্ধ জগতে বিরাগভাজন হবে। অবশিষ্টাংশ পূর্বের মতই।")

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4895- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قضى نهمته فِي الدُّنْيَا حيل بَينه وَبَين شَهْوَته فِي الْآخِرَة وَمن مد عَيْنَيْهِ إِلَى زِينَة المترفين كَانَ مهينا فِي ملكوت السَّمَوَات وَمن صَبر على الْقُوت الشَّديد صبرا جميلا أسْكنهُ الله من الفردوس حَيْثُ شَاءَ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير من رِوَايَة إِسْمَاعِيل بن عَمْرو البَجلِيّ وَبَقِيَّة رُوَاته رُوَاة الصَّحِيح وَرَوَاهُ الْأَصْبَهَانِيّ إِلَّا أَنه قَالَ كَانَ ممقوتا فِي ملكوت السَّمَوَات وَالْبَاقِي مثله