আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮৯৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৬. হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বান্দা যতটুকু দুনিয়ার সম্পদ লাভ করে, আল্লাহর কাছে তার ততটুকু মর্যাদা কমে যায়, যদি আল্লাহ্ তা'আলা তার প্রতি সদ্যও হন।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ উত্তম। আয়েশা (রা) থেকে হাদীসটি মারফু' রূপে বর্ণিত তবে মাওকূফ হওয়াটাই অধিকতর সহীহ।)
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ উত্তম। আয়েশা (রা) থেকে হাদীসটি মারফু' রূপে বর্ণিত তবে মাওকূফ হওয়াটাই অধিকতর সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4896- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ لَا يُصِيب عبد من الدُّنْيَا شَيْئا إِلَّا نقص من درجاته عِنْد الله وَإِن كَانَ عَلَيْهِ كَرِيمًا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَإِسْنَاده جيد وَرُوِيَ عَن عَائِشَة مَرْفُوعا وَالْمَوْقُوف أصح
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَإِسْنَاده جيد وَرُوِيَ عَن عَائِشَة مَرْفُوعا وَالْمَوْقُوف أصح