আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৯৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৮. হযরত আবু আসীব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এক রাত্রে বের হলেন এবং
আমার নিকট দিয়ে অতিক্রম করার সময় আমাকে ডাক দিলেন, আমি তাঁর ডাকে বের হলাম। তারপর তিনি আবু বকর (রা)-এর নিকট দিয়ে অতিক্রম করলেন এবং তাঁকেও ডাক দিলেন। তিনিও তাঁর ডাকে বের হলেন। এরপর উমর (রা)-এর নিকট দিয়ে অতিক্রম করলেন। এবং তাঁকেও ডাক দিলেন। তখন তিনি ও তাঁর ডাকে বের হলেন। তারপর চলতে চলতে এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলেন এবং বাগানের মালিককে বললেন, আমাদেরকে খেতে দাও। তখন আনসার সাহাবী একটি খেজুর থোকা নিয়ে এসে সম্মুখে রাখলেন। রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সঙ্গীগণ খেলেন, তারপর তিনি শীতল পানি আনতে বললেন এবং পানি পান করলেন। তারপর তিনি বললেন। এ নিয়ামত সম্পর্কে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আবূ আসীব (রা) বলেন, এরপর উমর (রা) খেজুরের থোকাটি ধরে মাটিতে আছাড় দিলেন। ফলে আধ-পাকা খেজুরগুলো রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে ছড়িয়ে পড়ল। এরপর তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমরা কি অবশ্যই এ নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হব? তিনি বললেন, হ্যাঁ, তবে তিনটি। জিনিস ব্যতীত। এমন একটি কাপড়ের টুকরো, যদ্ধারা সে ছতর ঢাকে, অথবা একটা রুটির টুকরো যদ্ধারা সে ক্ষুধা নিবারণ করে, অথবা একটি গুহা (সদৃশ গৃহ), যাতে সে শীতাতপ থেকে (বাঁচার জন্যে) আশ্রয় নেয়।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল রাবী নির্ভরযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4898- وَعَن عسيب رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلًا فَمر بِي فدعاني فَخرجت إِلَيْهِ ثمَّ مر بِأبي بكر رَحمَه الله فَدَعَاهُ فَخرج إِلَيْهِ ثمَّ مر بعمر رَحمَه الله فَدَعَاهُ فَخرج إِلَيْهِ فَانْطَلق حَتَّى دخل حَائِطا لبَعض الْأَنْصَار فَقَالَ لصَاحب الْحَائِط أطعمنَا فجَاء بعذق فَوَضعه فَأكل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه ثمَّ دَعَا بِمَاء بَارِد فَشرب فَقَالَ لتسألن عَن هَذَا يَوْم الْقِيَامَة
قَالَ فَأخذ عمر رَحمَه الله العذق فَضرب بِهِ الأَرْض حَتَّى تناثر الْبُسْر قبل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ قَالَ يَا رَسُول الله إِنَّا لمسؤولون عَن هَذَا يَوْم الْقِيَامَة قَالَ نعم إِلَّا من ثَلَاث خرقَة كف بهَا عَوْرَته أَو كسرة سد بهَا جوعته أَو جُحر يدْخل فِيهِ من الْحر والقر

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান