আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮৯৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৭. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। কতটুকু সম্পদ আমার পার্থিব জীবনের জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে? তিনি বললেনঃ যতটুকু তোমার ক্ষুধা নিবারণ করে এবং তোমর লজ্জা নিবারণ করে (ছতর ঢেকে দেয়)। যদি তোমার ছায়া দেওয়ার মত একটি ঘর থাকে, তবে তা-ই তোমার জন্য যথেষ্ট, আর যদি তোমার একটি বাহন জন্তুও থাকে, তবে তো খুবই ভালই।
(তাবারানী 'আল-আওসাত'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী 'আল-আওসাত'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4897- وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا يَكْفِينِي من الدُّنْيَا قَالَ مَا سد جوعتك ووارى عورتك وَإِن كَانَ لَك بَيت يظلك فَذَاك وَإِن كَانَت لَك دَابَّة فبخ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط