আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯০০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০০. হযরত আবূ আবদুর রহমান জুবলী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি লোককে আবদুল্লাহ ইবন আমর ইবন আস কে প্রশ্ন করতে শুনলাম। লোকটি জিজ্ঞেস করল: আমি কি দরিদ্র মুহাজিরদের একজন নই? উত্তরে আবদুল্লাহ (রা) তাকে বললেন, তোমার কি কোন স্ত্রী আছে- যার কাছে তুমি (ক্লান্তি লাঘবের উদ্দেশ্যে) আশ্রয় নাও? লোকটি বলল জ্বী হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি থাকার মত কোন ঘর আছে? লোকটি বলল জ্বী হ্যাঁ, আছে। তিনি বললেনঃ তবে তো তুমি ধনীদের অন্তর্ভুক্ত হে। লোকটি বলল, আমার একটি ভৃত্যও আছে। তিনি বললেনঃ তবে তো তুমি একজন রাজা (দেখছি)।
(মুসলিম হাদীসটি 'মাওকূফ' রূপে বর্ণনা করেছেন।)

*চুলায় চড়ালেই পানি উষ্ণ হয়। এখানে প্রাচীরের ছায়া বলতে মোটামুটি মাথা গুজবার মত একটু ঠাঁই বা ঘর এবং পানির উষ্ণতা বলতে চুলায় চড়ানোর মত খাদ্য সামগ্রী বুঝানো হয়েছে। -সম্পাদক
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4900- وَعَن أبي عبد الرَّحْمَن البَجلِيّ قَالَ سَمِعت عبد الله بن عَمْرو بن العَاصِي وَسَأَلَهُ رجل فَقَالَ أَلَسْت من فُقَرَاء الْمُهَاجِرين فَقَالَ لَهُ عبد الله أَلَك امْرَأَة تأوي إِلَيْهَا قَالَ نعم قَالَ أَلَك مسكن تسكنه قَالَ نعم
قَالَ فَأَنت من الْأَغْنِيَاء
قَالَ فَإِنِّي لي خَادِمًا قَالَ فَأَنت من الْمُلُوك

رَوَاهُ مُسلم مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান