আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯০১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০১. হযরত ইবন আব্বাস (রা)-থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লুঙ্গি, প্রাচীরের ছায়া ও পানির উষ্ণতার পর যা কিছু বেশি, তাও উদ্বৃত্ত। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে তার হিসাব নেয়া হবে অথবা তাকে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। লায়স ইবন আবু সুলায়ম ব্যতীত এর সকল রাবী নির্ভরযোগ্য। তবে অন্য রিওয়ায়েতের পোষাক তার ক্ষেত্রে তাঁর হাদীসও গ্রহণযোগ্য।)
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। লায়স ইবন আবু সুলায়ম ব্যতীত এর সকল রাবী নির্ভরযোগ্য। তবে অন্য রিওয়ায়েতের পোষাক তার ক্ষেত্রে তাঁর হাদীসও গ্রহণযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4901- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا فَوق الْإِزَار وظل الْحَائِط وحر المَاء فضل يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة أَو يسْأَل عَنهُ
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا لَيْث بن أبي سليم وَحَدِيثه جيد فِي المتابعات
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا لَيْث بن أبي سليم وَحَدِيثه جيد فِي المتابعات