আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯০৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৬. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যখন সূর্য উদিত হয়, তখন তার দু'পাশে দু'জন ফিরিশতা প্রেরণ করা হয়। তাঁরা জিন ও মানব ব্যতীত সমস্ত পৃথিবীবাসীকে শুনিয়ে ঘোষণা করেনঃ হে মানব সম্প্রদায়। তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ধাবিত হও। কেননা, যা কম, অথচ প্রয়োজন পূর্ণ করে, তা এমন বস্তু থেকে উত্তম, যা অধিক, অথচ (আল্লাহর ইবাদত থেকে) গাফিল করে দেয়।
(আহমাদ হাদীসটি পূর্বে বর্ণিত একটি হাদীসের অংশ বিশেষরূপে বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। ইবন হিববান ও তাঁর 'সহীহ-এ হাদীসটি উল্লেখ করেছেন। হাকিম এ হাদীস বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4906- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا طلعت شمس قطّ إِلَّا بعث بجنبتيها ملكان يناديان يسمعان أهل الأَرْض إِلَّا الثقلَيْن يَا أَيهَا النَّاس هلموا إِلَى ربكُم
فَإِن مَا قل وَكفى خير مِمَّا كثر وألهى
رَوَاهُ أَحْمد فِي حَدِيث تقدم وَرُوَاته رُوَاة الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
فَإِن مَا قل وَكفى خير مِمَّا كثر وألهى
رَوَاهُ أَحْمد فِي حَدِيث تقدم وَرُوَاته رُوَاة الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد