আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯০৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৮. হযরত ফায়ালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন,
জান্নাতের 'তূবা' নামক স্থান সেই ব্যক্তির জন্য নির্ধারিত রয়েছে, যে ইসলামের প্রতি হেদায়েত প্রাপ্ত হয়েছে, তার জীবিকা প্রয়োজন মাফিক রয়েছে এবং সে তাতেই তুষ্ট রয়েছে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেনঃ হাদীসটি হাসান সহীহ। হাকিম (র) হাদীসটি উল্লেখ করে বলেন। এটা মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4908- وَعَن فضَالة بن عبيد أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول طُوبَى لمن هدي لِلْإِسْلَامِ وَكَانَ عيشه كفافا وقنع
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটিতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়কে সফলতার উৎস বলেছেন। তার মধ্যে প্রথমটি হল ইসলামগ্রহণ। তিনটির মধ্যে এটিই আসল। কেননা যে-কোনও নেক আমল আল্লাহ তা'আলার কাছে কবুল হওয়ার জন্য ইসলাম ও ঈমান শর্ত। এখানে ইসলাম বলতে কেবল মৌখিক আনুগত্যস্বীকারকে বোঝানো হয়নি; বরং আন্তরিক বিশ্বাসের সঙ্গে গোটা দীন ও শরী'আত মেনে নেওয়াকে বোঝানো উদ্দেশ্য।
ইসলামগ্রহণ আল্লাহ তা'আলার সবচে' বড় নি'আমত। এটা আল্লাহ তা'আলার তাওফীকেই সম্ভব। সে কারণেই হাদীসে আছে طوبى لِمَنْ هُدِي لِلْإِسْلامِ (ঐ ব্যক্তির জন্য সুসংবাদ, যাকে ইসলামের হিদায়াত দেওয়া হয়েছে)। অর্থাৎ আল্লাহ তা'আলা যাকে ইসলাম গ্রহণের তাওফীক দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন-
فَمَن يُرِدِ اللهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ
অতএব আল্লাহ যাকে হিদায়াত দানের ইচ্ছা করেন, তার বক্ষ ইসলামের জন্য খুলে দেন।
সফলতা লাভের দ্বিতীয় ভিত্তি হল প্রয়োজন পরিমাণ জীবিকা। হাদীছে এর জন্য শব্দ ব্যবহার করা হয়েছে كَفَافًا (প্রয়োজন পরিমাণ)। অর্থাৎ এমন কমও নয় যে, মানুষের কাছে হাত পাততে হয়। আবার এমন বেশিও নয়, যা অহংকার ও উদ্ধত্য সৃষ্টি করে। বরং মাঝামাঝি পরিমাণ। এটাই নিরাপদ।
তৃতীয়ত বলা হয়েছে— কানা'আত ও পরিতুষ্টির কথা। অর্থাৎ আল্লাহ তা'আলা তাকে যা দিয়েছেন সে বিশ্বাস রাখে যে, এটাই তার তাকদীরে ছিল। তাই সে এতে খুশি থাকে। সে তাকে কম মনে করে না। আর তাই বেশির জন্য লালায়িত হয় না। ফলে যার আরও বেশি আছে তাকে হিংসা করে না। বস্তুত কানা'আত ও পরিতুষ্টি অনেক বড় গুণ। দুনিয়ায় সুখী হওয়ার চাবিকাঠি। নিজের যা আছে তাতে অতৃপ্ত ব্যক্তি কোনওদিন সুখী হতে পারে না। সে হীনমন্যতায় ভোগে। সর্বদা ঈর্ষার আগুনে জ্বলতে থাকে। পরিণামে দুনিয়া ও আখিরাত সব বরবাদ হয়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. ইসলাম অতি মূল্যবান সম্পদ। এর মূল্যায়ন করা ও এর জন্য আল্লাহর শোকর আদায় করা অবশ্যকর্তব্য।
খ. কারও প্রয়োজন পরিমাণ সম্পদ থাকা তার জন্য আল্লাহর রহমত। এর মধ্যেই ঈমান-আমলের নিরাপত্তা।
গ. আল্লাহ তা'আলা যাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা জরুরি। এটা সুখ ও সাফল্যের চাবিকাঠি।

ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)