আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯২০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এমন একটি মৃত ছাগলের নিকট দিয়ে অতিক্রম করলেন, যা তার মালিক ফেলে দিয়ে গেছে। তখন তিনি বললেন: সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, এ মৃত ছাগলটি তার মালিকের কাছে যেমন তুচ্ছ, আল্লাহ তা'আলার কাছে দুনিয়া তার চেয়ে বেশি তুচ্ছ।
(আহমাদ (র) গ্রহণযোগ্য সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4920- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِشَاة ميتَة قد أَلْقَاهَا أَهلهَا فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ للدنيا أَهْون على الله من هَذِه على أَهلهَا

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান