আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৫৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৩. হযরত আবূ সিনান দু'আলী (র) থেকে বর্ণিত আছে যে, তিনি উমর ইবন খাত্তাব (রা)-এর কাছে গেলেন। তখন তাঁর কাছে ছিলেন কয়েকজন জ্যেষ্ঠ স্থানীয় মুহাজির। অতঃপর উমর (রা) একটি ঝুড়ির জন্য পাঠালেন। ঝুড়িটি ইরাকের দুর্গ থেকে আনা হয়েছিল। তাতে ছিল একটি আঙটি। তাঁর জনৈক পুত্র আঙটিটি সেখান থেকে নিয়ে তার মুখে পুরে নিয়েছিলেন। হযরত উমর (রা) তার কাছ থেকে আঙটিটি কেড়ে নিলেন। অতঃপর উমর (রা) কেঁদে দিলেন। তখন তাঁর কাছে যারা ছিলেন, তাঁরা বললেন, আপনি কাঁদছেন, অথচ আল্লাহ্ আপনাকে বিজয় দান করেছেন, আপনার শত্রুদের মুকাবিলায় আপনাকে সাহায্য করেছেন এবং আপনার চক্ষু শীতল করেছেন? উত্তরে উমর (রা) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যাদের জন্যই দুনিয়ার বিজয় সূচিত হয়, আল্লাহ্ তা'আলা তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দেন। আমি এরই আশঙ্কা করছি।
(আহমাদ (র) হাসান সনদে বাযযার ও আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4953- وَعَن أبي سِنَان الدؤَلِي أَنه دخل على عمر بن الْخطاب رَضِي الله عَنهُ وَعِنْده نفر من الْمُهَاجِرين الْأَوَّلين فَأرْسل عمر إِلَى سفط أُتِي بِهِ من قلعة الْعرَاق فَكَانَ فِيهِ خَاتم فَأَخذه بعض بنيه فَأدْخلهُ فِي فِيهِ فانتزعه عمر مِنْهُ ثمَّ بَكَى عمر رَضِي الله عَنهُ فَقَالَ لَهُ من عِنْده لم تبْكي وَقد فتح الله عَلَيْك وَأَظْهَرَك على عَدوك وَأقر عَيْنك فَقَالَ عمر سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تفتح الدُّنْيَا على أحد إِلَّا ألْقى الله عز وَجل بَينهم الْعَدَاوَة والبغضاء إِلَى يَوْم الْقِيَامَة وَأَنا أشْفق من ذَلِك

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْبَزَّار وَأَبُو يعلى
السفط بسين مُهْملَة وَفَاء مفتوحتين هُوَ شَيْء كالقفة أَو كالجوالق
tahqiqতাহকীক:তাহকীক চলমান