আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৫৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৪. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করীম (ﷺ) উপবিষ্ট ছিলেন। হঠাৎ রুক্ষ স্বভাবের বেদুঈন দাঁড়িয়ে বললঃ ইয়া রাসুল্লাল্লাহ্(ﷺ)। দুর্ভিক্ষের বছরটি তো আমাদেরকে খেয়ে ফেলল। তখন নবী করীম (ﷺ) বললেন, তোমাদের জন্য এর বিপরীত দিকটা অধিক আশংকাজনক, যখন দুনিয়া তোমাদের উপর প্রবলভাবে বর্ষিত হবে। হায়, আমার উম্মাত যদি স্বর্ণ পরিধান না করত।
(আহমাদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ বর্ণিত রিওয়ায়েতের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী।)
(আহমাদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ বর্ণিত রিওয়ায়েতের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4954- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جَالس إِذْ قَامَ أَعْرَابِي فِيهِ جفَاء فَقَالَ يَا رَسُول الله أكلتنا الضبع فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير ذَلِك أخوف عَلَيْكُم حِين تصب عَلَيْكُم الدُّنْيَا صَبَّابًا فيا لَيْت أمتِي لَا تلبس الذَّهَب
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورواة أَحْمد رُوَاة الصَّحِيح
الضبع بضاد مُعْجمَة مَفْتُوحَة وباء مُوَحدَة مَضْمُومَة هِيَ السّنة المجدبة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورواة أَحْمد رُوَاة الصَّحِيح
الضبع بضاد مُعْجمَة مَفْتُوحَة وباء مُوَحدَة مَضْمُومَة هِيَ السّنة المجدبة