আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৯৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৪. হযরত ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ সংক্ষিপ্তাকারে আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত রিওয়ায়েতের ভাষা এরকম, তিনি (আবূ হুরায়রা রা) বলেন, জিবরীল (আ.) নবী (ﷺ)-এর কাছে বসলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখেন, একজন ফিরিশতা অবতীর্ণ হচ্ছেন। তখন জিব্‌রীল (আ.) রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, এই ফিরিশতা সৃষ্টির পর এর পূর্বে আর কখনও পৃথিবীতে অবতরণ করেননি। তারপর যখন তিনি অবতরণ করলেন তখন বললেনঃ হে মুহাম্মদ! আপনার প্রতিপালক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন (এ ক্ষমতা দিয়ে যে,) আপনাকে কি আমি সম্রাট বানিয়ে দেব? তখন জিবরীল (আ.) তাঁকে বললেন, হে মুহাম্মদ। আপনার প্রতিপালককে বিনীত উত্তর দিন। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ না, বরং আমি বান্দা রাসুলই হতে চাই।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4994- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه مُخْتَصرا من حَدِيث أبي هُرَيْرَة وَلَفظه قَالَ جلس جِبْرِيل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَنظر إِلَى السَّمَاء فَإِذا ملك ينزل فَقَالَ لَهُ جِبْرِيل هَذَا الْملك مَا نزل مُنْذُ خلق قبل السَّاعَة فَلَمَّا نزل قَالَ يَا مُحَمَّد أَرْسلنِي إِلَيْك رَبك أملكا أجعلك أم عبدا رَسُولا قَالَ لَهُ جِبْرِيل تواضع لِرَبِّك يَا مُحَمَّد فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا بل عبدا رَسُولا
tahqiqতাহকীক:তাহকীক চলমান