আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০০৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন ভোরে বের হলেন, তখন তাঁর গায়ে ছিল কালো পশমে হাওদার ছবি আঁকা একটি আলোয়ন।
(মুসলিম, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিরমিযী 'হাওদার চবি আঁকা' শব্দটি বলেননি।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5008- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات غَدَاة وَعَلِيهِ مرط مرحل من شعر أسود
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَلم يقل مرحل
المرط بِكَسْر الْمِيم وَإِسْكَان الرَّاء هُوَ كسَاء من صوف أَو خَز يؤتزر بِهِ
والمرحل بتَشْديد الْحَاء الْمُهْملَة مَفْتُوحَة هُوَ الَّذِي فِيهِ صور الرّحال

হাদীসের ব্যাখ্যা:
উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি.-এর এ বর্ণনা দ্বারা জানা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের তৈরি চাদর পরেছেন এবং তা ছিল কালো রঙের। এর দ্বারা পশমের তৈরি পোশাক পরা জায়েয প্রমাণিত হল। কুরআন মাজীদে আল্লাহ তা'আলা মানুষের প্রতি তাঁর অনুগ্রহরাজির মধ্যে বিভিন্ন পশুর পশম বিবিধ কাজে ব্যবহার করতে পারার কথাও উল্লেখ করেছেন। যেমন ইরশাদ হয়েছে-
وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ
আর তার (অর্থাৎ ছাগলের) পশম, (ভেড়ার) লোম ও (উটের) কেশ দ্বারা গৃহসামগ্রী ও এমনসব জিনিসের ব্যবস্থা করেন, যা কিছুকাল তোমাদের উপকারে আসে।(সূরা নাহল, আয়াত ৮০) অর্থাৎ বিভিন্ন পশুর পশম দ্বারা তৈরি চাদর, কম্বল, পোশাক প্রভৃতি সামগ্রী তৈরি করে তোমরা তা দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাক।
আরও প্রমাণিত হল কালো রঙের পোশাক পরাও জায়েয, যদিও সাদা রঙের পোশাক পরা উত্তম।
এ হাদীছ দ্বারা আরও জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমি চাদরে হাওদার ছবি ছিল। উটের পিঠে স্থাপিত যে আসনে আরোহী বসে থাকে, তার নাম হাওদা। হাওদা একটি নিষ্প্রাণ বস্তু। কাজেই পোশাকে কোনও নিষ্প্রাণ বস্তুর ছবি থাকলে তা পরিধান করাতে কোনও দোষ নেই। নিষেধ হল কেবল প্রাণীর ছবি।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পশমের তৈরি পোশাক পরা জায়েয।
খ. পোশাক কালো রঙের হলে তাতে কোনও দোষ নেই।
গ. নিষ্প্রাণ কোনও বস্তুর ছবিযুক্ত পোশাক পরা দূষণীয় নয়।

ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)