আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০০৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৯. হযরত আবু বুরদা ইবন আবু মুসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) আমাদের সামনে একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা লুঙ্গি বের করে বললেনঃ এদু'টি কাপড় পরিহিত অবস্থায়ই রাসূলুল্লাহ (ﷺ)-এর রুহ্ মুবারক কবয করা হয়েছে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5009- وَعَن أبي بردة بن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ أخرجت لنا عَائِشَة رَضِي الله عَنْهَا كسَاء ملبدا وإزارا غليظا قَالَت قبض رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي هذَيْن

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَغَيرهم
قَوْله ملبدا أَي مرقعا وَقد لبدت الثَّوْب بِالتَّخْفِيفِ ولبدته بِالتَّشْدِيدِ يُقَال للرقعة الَّتِي يرقع بهَا صدر الْقَمِيص اللبدة والرقعة الَّتِي يرقع بهَا قب الْقَمِيص الْقَبِيلَة

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে দুনিয়া থেকে বিদায়কালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে যে, তা ছিল একটি কম্বল ও মোটা লুঙ্গি। এটা যেন তাঁর এক দু'আরই প্রতিফলন। তিনি দু'আ করতেন-
اللهُمَّ أَحْيِنِي مِسْكِينًا, وَأَمِتْنِي مِسْكِينًا, وَاحْشُرْنِي فِي زُمْرَةِ المَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ
হে আল্লাহ! আমাকে গরীবরূপে জীবিত রাখুন, গরীবরূপে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন গরীবদের দলেই আমার হাশর করুন।

তিনি সারা জীবন গরীব অবস্থায়ই কাটিয়েছেন। খাবার, পোশাক সব ক্ষেত্রেই সাদামাটাভাবে থেকেছেন। ওফাতকালে, যা কিনা তাঁর ইহজীবনের শেষ সময় এবং আল্লাহ তা'আলার সঙ্গে সাক্ষাতের জন্য শুভযাত্রার সূচনা, গরীবানা পোশাকেই থেকেছেন। এভাবে জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতের জন্য যুহদের শিক্ষা রেখে গেছেন, যাতে উম্মত গরীবানা অবস্থাকে পসন্দ করে, ঐশ্বর্যের জন্য লালায়িত না থাকে এবং গরীবদের ভালোবাসে, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

দুনিয়ার ভোগ-বিলাসের জন্য লালায়িত হতে নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত থাকা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫০০৯ | মুসলিম বাংলা