আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫১০৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৩. তবারানী বানু নাখা' গোত্রের এক লোক থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি (বানু নাখা' গোত্রের
লোকটি) বলেন, আমি আবুদ দারদা (রা)-কে তাঁর অন্তিম অবস্থায় বলতে শুনেছি। তিনি বলেন, আমি তোমাদেরকে এমন একটি কথা বলব, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। আমি তাঁকে বলতে শুনেছি, তুমি যেভাবে আল্লাহ্ তা'আলার ইবাদত করবে, যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে নাও দেখতে পাও তবে তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন। তুমি নিজেকে মৃতদের মধ্যে গণ্য করবে এবং তুমি অত্যাচারিতের অভিশাপ থেকে বেঁচে থাকবে। কেননা, তা কবুল হয়ে যায়।

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5103- وروى الطَّبَرَانِيّ عَن رجل من بني النخع قَالَ سَمِعت أَبَا الدَّرْدَاء حِين حَضرته الْوَفَاة قَالَ أحدثكُم حَدِيثا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سمعته يَقُول اعبد الله كَأَنَّك ترَاهُ فَإِن لم تكن ترَاهُ فَإِنَّهُ يراك واعدد نَفسك فِي الْمَوْتَى وَإِيَّاك ودعوة الْمَظْلُوم فَإِنَّهَا تستجاب
الحَدِيث
الحَدِيث