আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১০৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৪. আব্দুর রহমান সুলামী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'মাদাইন' থেকে এক ফরসখ (প্রায় আট কিঃ মিঃ) দূরে উপনীত হলাম। যখন জুমু'আর সময় হল তখন আমরা জুমু'আয় উপস্থিত হলাম। হুযায়ফা (রা) আমাদের সামনে খুতবা দিলেন। তাতে তিনি বললেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেনঃ "কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে।" (৫৪ঃ ১) জেনে রাখ, নিশ্চয় কিয়ামত নিকটবর্তী হয়েছে, জেনে রাখ, নিশ্চয় চন্দ্র বিদীর্ণ হয়েছে। আরও জেনে রাখ, নিশ্চয় দুনিয়া, ধ্বংসের সংবাদ নিয়ে এসেছে। জেনে রাখ নিশ্চয় আজ দৌড় প্রতিযোগিতার ময়দান, আর কাল বিজয়। তখন আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম, আগামীকাল কি মানুষ প্রতিযোগিতায় বিজয়ী হবে? তিনি বললেন, বৎস! তুমি তো নিতান্তই নির্বোধ। তিনি যা বুঝাতে চাচ্ছেন তা হচ্ছে আজ আমল, আর কাল তার প্রতিদান। আবার যখন পরবর্তী জুমু'আ এল, আমরা জুমু'আয় হাযির হলাম। তখন হুযায়ফা (রা) খুতবা দিলেন। তাতে তিনি বললেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেনঃ "কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে।" (৫৪ঃ ১) জেনে রাখ, নিশ্চয় দুনিয়া ধ্বংসের সুসংবাদ নিয়ে এসেছে, জেনে রাখ, নিশ্চয় আজ দৌড় প্রতিযোগিতার ময়দান, আর আগামীকাল তার বিজয়। জেনে রাখ, নিশ্চয় পরিসীমা জাহান্নাম। বিজয়ী হবে সেই ব্যক্তি, যে জান্নাতে আগে পৌঁছবে।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5104- وَعَن عبد الرَّحْمَن السّلمِيّ قَالَ نزلنَا من الْمَدَائِن على فَرسَخ فَلَمَّا جَاءَت الْجُمُعَة حَضَرنَا فَخَطَبنَا حُذَيْفَة فَقَالَ إِن الله عز وَجل يَقُول اقْتَرَبت السَّاعَة وَانْشَقَّ الْقَمَر الْقَمَر 1 أَلا وَإِن السَّاعَة قد اقْتَرَبت إِلَّا وَإِن الْقَمَر قد انْشَقَّ أَلا وَإِن الدُّنْيَا قد آذَنت بِفِرَاق أَلا وَإِن الْيَوْم الْمِضْمَار وَغدا السباق فَقلت لأبي أيستبق النَّاس غَدا قَالَ يَا بني إِنَّك لجَاهِل إِنَّمَا يَعْنِي الْعَمَل الْيَوْم وَالْجَزَاء غَدا فَلَمَّا جَاءَت الْجُمُعَة الْأُخْرَى حَضَرنَا فَخَطَبنَا حُذَيْفَة فَقَالَ إِن الله يَقُول اقْتَرَبت السَّاعَة وَانْشَقَّ الْقَمَر أَلا وَإِن الدُّنْيَا قد آذَنت بِفِرَاق أَلا وَإِن الْيَوْم الْمِضْمَار وَغدا السباق أَلا وَإِن الْغَايَة النَّار وَالسَّابِق من سبق إِلَى الْجنَّة

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান